নারায়ণগঞ্জে ১০টি উন্নয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ১০টি উন্নয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বন্দর উপজেলায় গৃহহীনদের জমিসহ ২৪টি ঘর প্রদান করেন তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে ও জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধন করা ১০টি প্রকল্প হলো- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, পঞ্চবটি-মুক্তারপুর দোতালা সড়ক, পাইকপাড়া মিউচ্যুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।