জেলা আওয়ামীলীগের সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ফাইজুল ইসলামের যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম:
জেলা আওয়ামীলীগের সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম যোগদান করেন।

রবিবার (২৩ অক্টোবর) বিকালে কায়েমপুর এলাকায় ভিবিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে ইসদাইর এলাকায় সম্মেলনে যোগদানের উদেশ্য জরো হতে থাকে নেতাকর্মীরা।

পরে ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতার্মী নিয়ে মিছিলটি নিয়ে সম্মেলনে যোগদান করে।

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’। ‘শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।

ফাইজুল ইসলাম বলেন, আজকে আমরা জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি।
এই সম্মেলন প্রমান করবে নারায়নগঞ্জে আওয়ামীলীগ কতটা শক্তিশালী। এবং আমরা তা প্রমান করে দেখাবো দেশবাসীকে।

