জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির রুমানের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার রাতে শ্রীবরদীর কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদীর ভোটারদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীর রুমান। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, গত নির্বাচনের চেয়ে এবার ভোটারদের আরো বেশি সাড়া পেয়েছি।  এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে। সভায় সভাপতিত্ব করেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন।

ইউপি সদস্য মোশাররফ হোসেন ননীর সঞ্চালনায় সভায় মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, বকশিগঞ্জ সদর সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার,  উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল আলম রিপন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম বুদু ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য  তানিয়া আজাদ খুশি, ভেলুয়া ইউপি সদস্য শাহাদাত হোসেন কালু, কুড়িকাহনিয়া ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা, আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ্ব

Related Articles

Back to top button