শেরপুরের শ্রীবরদীতে দলিল লিখক সমিতির কমিটি ঘোষণা
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সাব রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির কমিটি রোববার দুপুরে সাব-রেজিষ্টার অফিসে দলিল লিখক সমিতি চত্বরে ঘোষণা করা হয়েছে। নুর মোহাম্মদ বদরুজ্জামান সিদ্দিকীকে সভাপতি ও জালাল উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সুপারিশ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক।
সুপারিশের আলোকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়া ও মহসচিব জুবায়ের হোসেন এবং জেলা দলিল লিখক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান অনুমোদন করেন। সকলের উপস্থিতিতে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
এ উপলক্ষে নুর মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি দুলাল আল জাহান সরকার, সহ-সাধারন সম্পাদক মফিজল হক সবুজ।
এসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ, দলিল লিখক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

