জমকালো আয়োজনে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করলেন শ্রমিক নেতা পলাশ
খবর নারায়ণগঞ্জ.কম :
জমকালো আয়োজনের মাধ্যমে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। দিবসটি সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের নেতৃত্বে দোয়া, কেককাটা, চোখধাঁধানো আতসবাজি ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার ব্যানারে সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
অনুষ্ঠানে তার নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে থেকে ৭৬টি বেলুন উড়িয়ে চোখধাঁধানো আনন্দ র্যালী আলীগঞ্জ লেবার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে লেবার হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে শ্রমিক নেতা পলাশ নিজেই বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সবশেষে আলীগঞ্জ খেলার মাঠে ৭৬টি বর্ণিল আতসবাজি ও ডিজের ঝংকারে জন্মদিনের উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সমগ্র এলাকা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিক নেতা পলাশের হাতেগড়া ৩৪টি বেসিক ইউনিয়ন এর নেতাকর্মীরা।

