আজকে আমি এই জায়গায় এসেছি শুধুমাত্র প্রয়াত এমপি নাসিম ওসমানের জন্য – এমপি খোকা
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব এর অভিষেক ও সাংবাদিক মিলন মেলা অনুষ্ঠান-২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায় খানপুর বরফকল চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে জাঁকজমক পূর্ণভাবে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন আমি মানুষের সেবা করে যেতে পারি। আমি নিজেও একজন সাংবাদিক ছিলাম। তাই আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি, আগামীতেও থাকবো। জাতীয় পার্টির প্রয়াত নেতা ও নারায়ণণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমানের আদর্শ নিয়ে গঠণমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি।
তিনি আরও বলেন, আজকে আমি এই জায়গায় এসেছি শুধু মাত্র প্রয়াত চারবারের এমপি, জননেতা আলহাজ¦ নাসিম ওসমানের জন্য। তিনি সব সময় মানুষের কল্যানের জন্য কাজ করে গেছেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলার তথ্য অফিসার রিনা পারভীন, পেপার ওর্নাস এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব হাবীবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ তাঁতখানা এলাকার জুলফিকার ষ্টীল রি-রোলিং মিল এর ম্যানেজিং ডাইরেক্টের মাহাবুবুর রশীদ জুয়েল, ফতুল্লা রুপসী গ্রুপের জি.এম মোঃ রফিকুল ইসলাম জুয়েল, দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়েজউদ্দীন লাভলু, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস.এম ইকবাল রুমি, দৈনিক অগ্রবানী প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক স্বপন পোদ্দার ও নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু। উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ সাংগঠনিক গঠনমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা শরিফুল্লাহ। সকল অতিথিবৃন্দকে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের মনোগ্রাম পিনকোট দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার কাছ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এ.এস.এম এনামূল হক প্রিন্স, যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, অর্থ সম্পাদক শহীদুল্লাহ শিশির, দপ্তর সম্পাদক আবদুহু সাফি মাহমুদ ফারুক, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কার্যকরী সদস্য একেএম শফিউল আলম, সেলিম খন্দকার খোকা, এম.আর হায়দার রানা, মোঃ নূর আলম আকন্দ ও মোঃ সাইদুল ইসলাম টিটু।
অতিথিদের কাছ থেকে মিউজিক চেয়ার প্রতিযোগীতায় বিজয়ী ১ম স্থান ইসরাত জাহান, ২য় স্থান নূসরাত জাহান, ৩য় স্থান নাজমা রহমান, ছেলেদের মিউজিক চেয়ারে ১ম স্থান আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, ২য় স্থান এম আখতার হোসেন ও ৩য় স্থান নূর আলম আকন্দ পুরস্কার গ্রহন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন, সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর সংগীত শিল্পী মোঃ হুমায়ুন কবীর, মোঃ দেলোয়ার হোসেন, দৃষ্টি সরকার, সংগীত সরকার, ইয়াসমিন, মুক্তা দেবনাথ, রিমা রায় ও তবলায় ছিল রঞ্জন লাল বেগ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যােেফল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া সমাপনী বক্তব্যে রাখেন।


