মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশে আক্তারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন / ০
মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশে আক্তারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম : পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে গোগনগর ইউনিয়ন বিএনপি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকার ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি শহীদ মিনার সমাবেশস্থল গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন শিকদার, সহ সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, জাসাস নেতা ইয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জীবন মোল্লা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরদার, মো: কাসেম ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলহানসহ আরও অনেকে।