ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা


Jahid প্রকাশের সময় : Jun ৭, ২০২৫, ৭:২২ অপরাহ্ন /
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় ঈদের শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের কুরবানী। মহান আল্লাহ পাককে খুশি করার জন্য হোক আমাদের পশু কুরবানী। সমাজের অসহায়-দরিদ্র সহ সকল শ্রেণির মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারলেই আমার ঈদ আনন্দ হবে পরিপূর্ণ।
পাশাপাশি ঈদের ছুটিতে যারা নাড়ির টানে বাড়ী যাচ্ছেন তাদের নিরাপদ ভ্রমণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং ছিনতাইকারী সহ দুষ্কৃতিকারীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।