সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন / ০
সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁ থানাধীন ভবনাথপুর এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে।
ঘটনাসূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সক্রিয় করতে সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছেন নাসিম উদ্দিনের পুত্র রাসেল। তাঁর একান্ত সহযোগী হিসেবে কাজ করছেন হাজী আব্দুল রাজ্জাকের পুত্র মানব পাচারকারী চক্রের হোতা জাহেদুল ইসলাম।
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও রাসেল মাহমুদ এলাকায় এখনো তাঁর প্রভাব বিস্তার করে চলেছেন। আরও অভিযোগ রয়েছে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নির্মাণকাজ, যেমন বিল্ডিং নির্মাণ, জমি কেনাবেচা, রাস্তাঘাট, কালভার্ট, এমনকি বাথরুম নির্মাণের ক্ষেত্রেও চাঁদা দাবি করে থাকেন।।

এলাকার বিভিন্ন নারীকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অনেক নারী তাঁর ভয়ে আতঙ্কে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। উল্লেখ রয়েছে, রাসেল সোহাগ রনির ডান হাত হিসেবে পরিচিত ।
এলাকাবাসীর দাবি, রাসেল মাহমুদেকে নজরদারিতে রেখে দ্রুত গ্রেপ্তার করা হোক।