প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বাপ্পির নেতৃত্বে জেলা যুবদলের র‍্যালিতে ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের বিশাল শোডাউন


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৩:১১ অপরাহ্ন / ০ Views
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বাপ্পির নেতৃত্বে জেলা যুবদলের র‍্যালিতে ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের বিশাল শোডাউন

খবর নারায়ণগঞ্জ.কম:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার চিশতী বাপ্পির নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শহীদ বাপ্পির নেতৃত্বে জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের পরিচয় দেন। র‍্যালিতে তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে।

এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত হয়ে র‍্যালিতে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে নিজেদের অংশগ্রহণ তুলে ধরেন।

শহীদ বাপ্পির নেতৃত্বে জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের এই অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের প্রতি তাদের সাংগঠনিক অঙ্গীকার ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় প্রকাশ পায়।

এসময় উপস্থিত ছিলেন, মস্তান, মন্টু, শাহজাহান, হান্নান, মোল্লা রবিন, মোল্লা বাপ্পি, মিলন, আকরাম, রাজিব, নিশু, শিপলু, ফয়সাল আহম্মেদ, মুন্না সহ সহস্রাধিক নেতাকর্মীরা।