নারায়ণগঞ্জে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন / ০ Views
নারায়ণগঞ্জে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম:
বন্ধ রিচ প্লাস নীটওয়্যার লিমিটেড অবিলম্বে চালু এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনসহ সকল আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিকেরা।

​রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা।

​সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং রিচ প্লাস নীটওয়্যার ও সেঞ্চুরি অ্যাপারেলসের বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পূর্বঘোষণা বা কোনো নোটিশ ছাড়াই গত ২৪ অক্টোবর রাতের অন্ধকারে ফতুল্লা ও ইসদাইর এলাকার রিচ প্লাস নীটওয়্যার লিমিটেড কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে হঠাৎ কর্মহীন হয়ে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন শত শত শ্রমিক। অবিলম্বে কারখানার উৎপাদন চালু না করলে বা শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনা বুঝিয়ে না দিলে আরও কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

​এ ছাড়া সমাবেশ থেকে গত জুন মাসে বন্ধ হওয়া গাবতলী-মাসদাইর এলাকার ‘সেঞ্চুরি গার্মেন্টস’-এর শ্রমিকদেরও আটকে থাকা বকেয়া পাওনা দ্রুত পরিশোধে শ্রম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।

​শ্রমিকদের প্রধান দাবিগুলো: ​বন্ধ রিচ প্লাস নীটওয়্যার অবিলম্বে চালু করা। ​সেপ্টেম্বর ও অক্টোবর মাসের সম্পূর্ণ বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা।​শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল আইনানুগ পাওনা নিশ্চিত করা।​নিয়ম বহির্ভূতভাবে কারখানা বন্ধের সঠিক তদন্ত করা।​জুন থেকে বন্ধ থাকা সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া।