কুতুবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন / ০
কুতুবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের প্রায় চারটি পূজা মন্ডপে,নারায়ণগঞ্জ-৪ আসনে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য (এমপি) মাধবী মার্মার নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার হিসেবে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের ২ শতাধিক নারী-পুরুষের মাঝে এই শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

​উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সম্প্রীতি ও সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সাথে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই সহযোগিতা প্রদান করা হয়েছে।

​এ সময় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  শহিদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি,​মোহাম্মদ রিয়াদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপন, রুহুল আমিন সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি

​হাজী মোঃ শহিদুল্লা, সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি,​মাজহারুল আলম মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি,মশিউর রহমান রনি, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা যুবদল,​বাবুল আহমেদ, সদস্য সচিব, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল।

ফতুল্লা  মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সহ প্রমুখ এছাড়াও ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।