

বন্দর প্রতিনিধি : বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষনা করা হয়েছে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু সাইদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ সেন্টু, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মেদ, প্রস্তাবিত উপদেষ্টা শাহনাজ জামান, নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যান সম্পাদক মাহমুদুল হাসান সিরাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ, সাধারণ সদস্য নাজমুল হাসান প্রমুখ।
সভায় ক্লাবের ভবিষৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেইসাথে সাংগঠনিক নিয়ম অমান্য করায় নব নির্বাচিত সভাপতি হাজী মুহসিন দেওয়ানকে তার পদ ও স্থায়ী সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র হস্তান্তর না করে ফেসবুকে অপপ্রচার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে সভাপতির পদ শুন্য হওয়ায় সভায় সিদ্ধান্ত ও নিয়মানুযায়ী সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
কার্যনির্বাহী কমিটি মনে করে, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে।একই সঙ্গে প্রেস ক্লাবের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :