

খবর নারায়ণগঞ্জ.কম :
নগরীকে যানজটমুক্ত ও ব্যাটারি চালিত অটো রিক্সার অবাধ প্রবেশ ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত রয়েছে। শুধুমাত্র নাম্বার প্লেট ব্যবহারকারী অটো রিক্সাগুলো যেন শহরে প্রবেশ করে সেজন্য সেজন্য নাসিক এর পক্ষ থেকে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৪ অক্টোবর) সকালে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের মন্ডলপাড়া, ২নং রেইল গেইট, কলেজ রোডের মোড়, চাঁনমারি নতুন রাস্তা ও মেট্টো হলের মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোন ব্যাটারি চালিত অটো রিক্সা জব্দ করা হয় নি। নাম্বার প্লেট বিহীন এসকল অটো রিক্সাগুলোকে শহরে প্রবেশে বাঁধা দেওয়া হয়।
তিনি জানান, নগরের মূল সমস্যাগুলোর একটি হলো হলো যানজট সমস্যা। যানজটের কারণে মানুষ প্রতিনিয়ত যে দুর্ভোগ পোহায় সেটা লাঘবে এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে৷ অবৈধ অটো রিক্সা শহরে প্রবেশ করে যেন যানজটের সৃষ্টি করতে না পারে তাই এ পদক্ষেপ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, তাদের সাথে মানবিক আচরণ করা হচ্ছে। যদি কেউ ডিজিটাল প্লেট এবং ডিজিটাল পরিচয়পত্র ছাড়া গাড়ি শহরে প্রবেশ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান চলমান থাকবে। ইতোপূর্বে যেসকল লাইসেন্স দেয়া হয়েছিলো সেগুলোকেই নবায়ন করা হচ্ছে। নতুন ডিজিটাল কার্ড এবং ডিজিটাল প্লেট দেয়া হয়েছে। লাইসেন্স প্লেট এর ক্ষেত্রে কোন ফটোকপি চলবেনা, আইন অমান্য করলে ডাম্পিংয়ে নেওয়া হবে। যাদের বৈধতা রয়েছে তারা নির্বিঘ্নে চালাক, আমাদের কোনো বাধা থাকবে না। কিন্তু যারা অবৈধভাবে এসে শহরে যানজট সৃস্টি করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :