বদলীর আদেশ মানে না ধান্ধাবাজ হিসেবে  খ‍্যাতি পাওয়া সদর থানার এস.আই রমজান


Jahid প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন / ০ Views
বদলীর আদেশ মানে না ধান্ধাবাজ হিসেবে  খ‍্যাতি পাওয়া সদর থানার এস.আই রমজান

খবর নারায়ণগঞ্জ.কম: নীজ অপকর্মের কারণে চরম ধান্ধাবাজ হিসেবে ইতিমধ্যে খ‍্যাতি পাওয়া  নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস.আই রমজান বদলীর আদেশ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বপদে বহাল থাকার জোর চেষ্টা চালাচ্ছে উপর মহলে । তার  বিরুদ্ধে উঠেছে এসেছে নানা অভিযোগ। গত দেড় মাস আগে সদর থানা থেকে অন্য থানায় বদলীর ছাড়পত্র আসলেও, সদর থানা ছাড়তে চাননা এই এস.আই রমজান। গত ২৭/৮/২০২৬ ঢাকা রেঞ্জ অফিস আদেশ নং-৫২৫ এ এস.আই (নিঃ) রমজানকে সদর থানা থেকে ফতুল্লা থানায় বদলীর আদেশপ্রাপ্ত দেওয়া হয়। কিন্তু দেড় মাস হয়ে গেলেও অন্য থানায় যেতে তিনি রাজি না।

সূত্রে জানা যায়, গত দেড় বছর ধরে একই থানায় রয়েছে এস.আই রহমান। এই দেড় বছরে তার বিরুদ্ধে অর্থ লেনদেন, মামলা বানিজ্য, সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানার আওতাধীন দেওভোগ, পাইকপাড়া, নিতাইগঞ্জ, আল আমিন নগর, গোগনগর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের হয়রানী করে এই এস.আই রমজান। নারায়ণগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকেই গ্রেফতারের নামে নানা রকমের মামলা বাণিজ্য করছে এই এসআই। মিথ্যা মামলা, গায়েবি মামলার তদন্ত, গ্রেপ্তার এড়ানো বা নাম বাদ দেওয়া সহ বিভিন্ন মামলায় অর্থ বাণিজ্য করছে এস.আই রমজান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রতিদিন সিভিল পোশাকে মোটরসাইকেল নিয়ে অভিযান চালায় এসআই রমজান সহ আরও কয়েকজন। অভিযান কালে সাধারণ নিরীহ মানুষদের আটক করে অর্থ বাণিজ্য মাধ্যমে আবার ছেড়ে দেন রমজান। কেউ অর্থ দিতে না পারলে, তাকে থানায় নিয়ে নাশতা ও মাদকসেবন সহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় দলীয় রাজনীতি নেতাদের দিয়ে অর্থবানিজ্য করছে এই এস.আই।