নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার বদলি হওয়ায় আনন্দিত সদরের জনগণ


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন / ০ Views
নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার বদলি হওয়ায় আনন্দিত সদরের জনগণ

নিজস্ব প্রতিবেদক: সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা।

এ বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের আদেশ জারি করা হবে।

এই তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার (১৯১৫৫)। প্রজ্ঞাপন অনুযায়ী তাকেও এসিল্যান্ড পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে তার বদলিতে নারায়ণগঞ্জ সদরের জনগণ অত্যন্ত খুশি হয়েছে বলে জানা যায়।এবং তারা আশাবাদী ভূমি সেবার মানোন্নয়নে নারায়ণগঞ্জ সদরে একজন নতুন দক্ষ, অভিজ্ঞ ও মানবিক এসিল্যান্ড পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত প্রশাসনিক পদায়ন প্রক্রিয়া। এসিল্যান্ড হিসেবে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হচ্ছে।