

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীব দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল ও তার বন্ধু মহল।
সোমবার (২৮সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা ও সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জহির আহমেদ সোহেল ও তার বন্ধুরা মাশুকুল ইসলাম রাজীবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান। এ সময় তারা তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
জহির আহমেদ সোহেল বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে মাশুকুল ইসলাম রাজীবের নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। তিনি দায়িত্ব পালনে রাজীবের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুমন, মোজাম্মেল, রনি, এপোলো, আনিস, মাহাবুব উল্লাহ, সাব্বির সহ বন্ধু মহলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :