মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে বিশাল মিছিল যোগদান


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন / ০
মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে বিশাল মিছিল যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে রাজপথের সংগ্রামী নেতা হীরা সরদারের নেতৃত্বে মিশনপাড়া এলাকা থেকে
১৩নং ওয়ার্ড বিএনপি বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে যোগদান করে।

এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড বিএনপির মো: পলাশ, মো: জুয়েল, মো: সেলিম, মো: মাহবুব, মো: মুসা মিয়া, মো: ইয়াসিন সরদার, মো: আসাদ শিকদার বাবু, মো: জাহিদ, নান্টু, রিয়াদ, ইসাত ও গৌরবসহ অসংখ্য নেতাকর্মী।