শেরপুরে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ
Jahid
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন /
০

রমেশ সরকার,শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয় নাই ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি, ময়মনসিংহের আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টুনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টুনভর্তি এসব ভারতীয় সাবান জব্দ করেন। জব্দকৃত সাবানের আনুমানিক প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
৩৯ বিজিবি, ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :