জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত সাখাওয়াত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন / ০ Views
জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

‎জন্মদিনে দলীয় নেতাকর্মী, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা, দোয়া ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

‎‎বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎এ সময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।