
খবর নারায়ণগঞ্জ.কম :
সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর খানপুরে অবস্থিত সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড অফিস পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের জানান, আমরা প্রায় সময় ভূমি অফিসগুলো পরিদর্শন করে থাকি। আমরা চেষ্টা করি ভূমি অফিসের যে সেবা সেটা সঠিকভাবে জনগণ পাচ্ছে কিনা। জনগণের সাথে কথা বলে আমরা সেবা বাড়ানোর জন্য কি কি করা যায় সে বিষয়ে আলোচনা করি এবং তাদের পরামর্শগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। যতটুকু দেখেছি তাতে অনিয়মিত কিছু পাইনি।
ওমেদা এর বিষয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করছে আউটসোর্সিং এর মাধ্যমে করা যায় কিনা। আমরা চেষ্টা করছি ওমেদা মুক্ত করার। অনেক জায়গায় আমি নিজেও দুই একজন দালাল ধরেছি এবং তাদেরকে জেলেও দিয়েছি। যদি আমাদের লোকবলের প্রয়োজন হয় তাহলে আমরা বৈধ পন্থায় লোক নিয়োগ করবো। যতদিন পর্যন্ত সরকারী কোন নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত এ বিষয়টিকে আমরা নিরুৎসাহিত করছি। তারপরেও যদি এমন কিছু হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল দেবযানী কর, কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :