রূপগঞ্জ ইউপি নির্বাচনে পরিষদের প্রশাসক আওয়ামিলীগ দোসর নূরনবীর ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন / ০ Views
রূপগঞ্জ ইউপি নির্বাচনে পরিষদের প্রশাসক আওয়ামিলীগ দোসর নূরনবীর ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের প্রশাসক আওয়ামিলীগ দোসর মো. নূরনবী ভূঁইয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র।

গত ১৬ জুলাই একযোগে ১২ জন পুরুষ ও নারী ইউপি সদস্যসহ একজনকে প্রশাসক নিয়োগ দেয়ার ঘটনায় ভোটারদের মাঝে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধারনা করছেন নতুন করে নির্বাচন বানচালে ফের সক্রিয় একটি মহল।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূরনবী ভূঁইয়া। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এর আমলে মন্ত্রী গাজীর পিএস এমদাদ ও আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান সালাউদ্দিনের সাথে সখ্য রেখে সাধারণ মানুষ এর উপর অত্যাচার করে জমি দখল করেছেন। এর মধ্যে পিএস এমদাদের সাথে সখ্য রেখে বিগত ১৭বছর যাবত ব্যবসা বাণিজ্য সহ অবৈধ ভাবে মানুষের ঘরবাড়ি, ফসলী জমিতে জোর করে বালু ভরাট করে শতকোটি টাকার মালিক হয়েছে, ৫ই আগষ্টের পর ভোল পালটে বিএনপির ত্যাগী নেতা সেজেছেন।

বিগত ১৭ বছর মো. নূরনবী ভূঁইয়াকে রাজপথে দেখা যায়নেই, যে সব ত্যাগী নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার সরকার এর আমলে হামলা মামলা খাওয়ার পর রাজপথ ছেড়ে যাননেই তারা এখন হতাশায় ভুগছেন আওয়ামিলীগ দোসরকে প্রশাসক নিয়োগ দেওয়ায়।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন এর সপ্ন দেখছিলেন সাধারণ ভোটাররা, তাদের মতে ১৭ বছর পর জাক জমক ভাবে একটি সুন্দর নির্বাচন হবে তাদের ইউনিয়ন পরিষদে কিন্তু সেই নির্বাচন কে বানচাল করার চেষ্টা করছেনমন্ত্রী গাজীর পিএস এমদাদ ও আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান সালাউদ্দিনের ব্যবসায়ীক পার্টনার মো. নূরনবী ভূঁইয়া। সাধারণ ভোটার এতে ক্ষিপ্ত হয়ে উঠে তারা বলে যদি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে না দেওয়া হয় তারা কঠোর আন্দলোন করবে প্রয়োজন হলে জেলাপ্রশাসক কার্যালয় ঘেরাও করবে।