
খবর নারায়ণগঞ্জ. কম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৪ই আগস্ট সন্ধ্যায় আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ ‘মশাল বিক্ষোভ মিছিল’ বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মোহজ্জেম হোসেন সাগর সদস্য সচিব আমরা জুলাই যোদ্ধা নারানগঞ্জ জেলা।
দিলশাদ আফরি সিনিয়র যুগ্ন আহবায়ক জেলা কমিটি।
জহির আহমেদ সোহেল যুগ্ন আহবায়ক জেলা কমিটি।
মেহেদী হাসান মিরাজ মহানগরের আবহায়াক।
আলিমুল ইসলাম সিফাত সদস্য সচিব মহানগর ।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, রাজনৈতিক শিষ্টাচার ও মর্যাদা ক্ষুণ্ণ করে একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষোদগার ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার ও বেয়াদবির বিরুদ্ধে তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিবাদ জানিয়েছে।
তারেক রহমানসহ নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ থেকে রাজনৈতিক তাবেদারি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশ ও মিছিল থেকে বক্তারা পাটোয়ারীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে হবে এবং যেকোনো ধরনের মিথ্যা অপপ্রচার বা কুৎসা রটানো থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। অনথায় রাজপথে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :