সোনারগাঁয়ে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন /
সোনারগাঁয়ে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মোঃ নুর নবী জনি ষ্টাফ রিপোর্টারঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জেরে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (পহেলা আগষ্ট ) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, রয়েল স্পেশালিস্ট ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছারা, সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে দুটি হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান,জনস্বাস্থ্য নিশ্চিতে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে প্রশাসনের পাশাপাশি পুলিশ, উপজেলা হাসপাতাল কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।