শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে  চাচি খুন 


Jahid প্রকাশের সময় : Jul ২৯, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন /
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে  চাচি খুন 
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে সাবিনা বেগম (৫৫) নামে  চাচি খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ( ২৯ জুলাই) বিকালে  উপজেলা সদর ইউনিয়নের  দরিকালীনগর গ্রামে  এ ঘটনা ঘটে। সাবিনা বেগম   ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল আড়াইটার দিকে  সাবিনা বেগম বাড়ির পাশের খেতের কচুরিপানা অপসারণ করতে যান। এ ঘটনাকে কেন্দ্র করে। এ সময় সাবিনা বেগমের দেবরের ছেলে ভাতিজা শাহ আলমসহ অন্যান্যরা লাঠি-সোটা নিয়ে সাবিনা বেগমের উপর আক্রমণ করে। এতে সাবিনা বেগম গুরুতরভাবে আহত হন। স্বজনরা আহত সাবিনা বেগমকে  উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ সাবিনাব লাশ উদ্ধার করে।  এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এম নুর মোহাম্মদ  বলেন,পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে সাবিনা  বেগম খুন হওয়ার অভিযোগ রয়েছে । সামিনার লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রযেছে।