মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম :
‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’ এ স্লোগানকে সামনে রেখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরি। আমরা বেতনভুক্ত, আমাদের জবাবদিহিতা রয়েছে। দালাল নির্মূল অভিযানের মাধ্যমে আমাদের ভাইদের দালাল হিসেবে আটক করেছে আমরা সেটার তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাই।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে বের হয়ে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।
মানববন্ধনে আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ওয়াহিদ, রাকিব, আবু তাহের, মোস্তাফিজুর রহমান, আব্দুস সালাম, নাজমুল সহ বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ গণ।
