তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‌্যালি ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম:
‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

‎বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে জেলা বিএনপি।

‎স্বাধীনতা দিবসের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

Related Articles

Back to top button