থানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান দুই জামাত অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান দুই জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) বৈরী আবহাওয়া থাকলে ও নির্ধারিত সময়েই ঈদের নামাজ শুরু হয়। বৃষ্টির আশঙ্কা ও ভেজা পরিবেশ সত্ত্বেও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রথম জামাতে ইমামতি করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়া জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির।

ঈদের প্রধান জামাতে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ।

ঈদগাহ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button