২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও বেতনসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :
২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও বেতনসহ সকল বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্দ্যোগে বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক খোরশেদ আলম, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি নির্মল বর্মণ, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদের সময়ে শিল্প এলাকাগুলোতে অস্থিরতা তৈরি হয়। মালিক ঠিকমতো বেতন বোনাস পরিশোধ করে না। সংকট তৈরি হয়, সরকারি প্রতিষ্ঠান সমস্ত ব্যংক বীমাতে বেসিকের সমান বোনাস দেওয়া হয়।সেক্ষেত্রে গার্মেন্টেস কোন নিয়ম মেনে বোনাস দেওয়া হয় না। কোথাও বোনাসের অর্ধেক কোথাও ৫০০/১০০০ টাকা বকশিস দেয়। ফলে ঈদের বন্ধের আগের দিন বোনাস দেওয়া হয়। ফলে শ্রমিক তার ন্যূনতম কেনা কাটা করে বাড়িতে যেতে পারে না। ফলে শ্রমিকের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
নেতৃবৃন্দ ২০ রমজানের মধ্যে সকল কারখানায় শ্রমিকের পূর্ণ বোনাস ও বেতন সহ সকল বকেয়া বেতন পরিশোধের দাবি করেন।

