পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস বুথ উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ০১ মার্চ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে অবস্থিত আলমাছ পয়েন্টে পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়।
ক্যাশলেস বুথ উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক নারায়ণগঞ্জ অঞ্চলের প্রধান মো: মনিরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুয়ায়ী সারা বাংলাদেশে ক্যাশলেস ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও উদ্বোধন করা হলো ক্যাশলেস গ্রাহক সেবা পয়েন্ট।
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ এখানে বিভিন্ন জেলা থেকে পাইকার ও খুচড়া ব্যবসায়ীরা আসেন তাদের ব্যবসার ক্ষেত্রে। সবাই বড় আকারের আর্থিক লেনদেন করে থাকেন। এতে করে আর্থিক লেনদেনে অনেক ঝুঁকি থাকে। সড়ক পথে অনেকেই ছিনতাই ও ডাকাতির কবলে পরেন। আর্থিক লেনদেনের ঝুঁকি কমাতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস পয়েন্ট চালু করা হলো। এখন থেকে গ্রাহকরা কেনাকাটায় সম্পূর্ণ ক্যাশবিহীন লেনদেনে অনেক সুবিধা পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পূবালী ব্যাংক পিএলসির উপ-মহা ব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান সাইফুল আলম সরকার, সহকারী অঞ্চল প্রধান মো: সালাউদ্দিন, নিতাইগঞ্জ শাখার প্রধান শফিউল আজম, শিবু মার্কেট শাখার প্রধান মো: মাহবুবুর রহমান।
এছাড়াও নারায়ণগঞ্জে কর্মরত পূবালী ব্যাংকের সিনিয়র ও জুনিয়র কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
