তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামাই বাজার এলাকায় ৩২০ ফিট ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের স্বপ্ন ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে উন্নয়ন তহবিল থেকে তল্লা ৯ নং ওয়ার্ড সোহেল সাহেবের বাড়ী হতে নুর হোসেন সাহেবের বাড়ী পর্যন্ত ৩২০ ফিট নতুন ড্রেন ও স্লাব নির্মাণ কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

বুধবার (২৬ জুন) সকালে এর উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন,উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নির্দেশে উন্নয়ন তহবিল থেকে আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজ ড্রেন নির্মানের ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। ৯নং ওয়ার্ডের মেম্বার বাবুর মাধ্যমে সাড়ে ৩২০ ফিট ড্রেন নির্মানের কাজ হচ্ছে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই ড্রেন নির্মানের কাজ চলছে। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড মেম্বার মেহেদী মোহাম্মদ, রেহান শরীফ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, কামাল হোসেন, মোবারক শিকদার, মোঃ আরিফ, রাজন, নিরব, আল আমিন, আফজাল হোসেন, সিয়াম ও অন্যান্য মুরুব্বীগন।

Related Articles

Back to top button