থানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’-এই প্রতিপাদ্য নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গনগ্রন্থাগারে অনুষ্ঠিত হলো ‘’জাতীয় গ্রন্থাগার দিবস”-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এ-ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়নগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরীয়ার এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বর্ণাঢ্য রেলী ও ফিতা কাটার মধ্য দিয়ে দিবসের উদ্বোধনী ঘোষণা করেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমরা ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি। তবে এটা আমাদের ধারণ করতে হবে কিন্তু পুরোপুরি নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা আমাদের মেধা বিকাশ করতে হলে অবশ্যই পাঠ অভ্যাস গড়ে তুলতে হবে। পাঠাগারের মাধ্যমে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাক এটা হোক আমাদের প্রত্যাশা ও জাতীয় গ্রন্থাগার দিবসের সফলতা।

পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হয়। এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার – মোঃ আতিকুর রহমান জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সভাপতি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।
আলোচনা সভা শেষ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন গ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রন্থাগার কর্তৃক নিবন্ধিত পাঠাগারের সভাপতি ও সদস্য , স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণীর জ্ঞানী গুণী জন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ইমরুল কায়েস।

Related Articles

Back to top button