জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

শেরপুর প্রতিনিধি :
১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি  নুরুজ্জামান বাদল আর নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে  তার অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাইলে…….  রাজেউন। তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক স্ত্রী ও এক সন্তান এবং অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী  রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম। তার এই অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button