থানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের পরিচয় ধর্ম দিয়ে হয় না – এড. কালাম

খবর নারায়ণগঞ্জ.কম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) এর ধানের শীষের প্রার্থী এড. আবুল কালাম বলেন, আমরা সাংবিধানিকভাবে ধর্ম প্রিয় এবং অসম্প্রদায় প্রিয় হয়ে বসবাস করে আসছি। কিন্তু একটা গোষ্ঠী আপনাদেরকে বাংলাদেশের নাগরিক থেকে সম্প্রদায়ের দিকে ধাবিত করে। এখনো আছে সে গোষ্ঠী। আমরা বাংলাদেশের জনগণ আমাদের মধ্যে
স্বতন্ত্রতা থাকবে কিন্তু ভিন্নতা থাকবে না।আমরা সবাই এই দেশের নাগরিক। বাংলাদেশে
আমাদের একটা জাতীয় পরিচয়পত্র আছে
সেখানে কিন্তু আমাদের পরিচয় ধর্ম দিয়ে হয় না।
আমাদের পরিচয় আমরা বাঙালী। কোন দেশে
যদি আমরা যাই সেখানেও আমাদের পরিচয়
আমরা বাঙালী।
রবিবার (১লা ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সনাতন
ধর্মাবলম্বীদের সাথে শহরের মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতিতে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার পরিকল্পনা আছে
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখার জন্য সাইনবোর্ড থেকে বাপ্পি  স্বরণি পর্যন্ত একটা
ফ্লাইওভার করার। নারায়ণগঞ্জের বিভিন্ন
সড়কগুলোতে ওভারপাস করার চিন্তাও আছে।তার জন্য আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। কারণ আমার চার পুরুষরা
বিএনপির রাজনীতির মাধ্যমে আপনাদের
সেবা দিয়ে আসছি। আমাদের যে ভোটার
সংখ্যা আসছে সেখানে কিন্তু ২৫% নতুন
ভোটার আসছে। তাই আপনাদের এই নির্বাচনে
প্রাধান্য অনেক বেশি আপনারা অনেকেই নতুন ভোটার হয়েছেন আবার অনেকেই নতুন ভোটার হয়েও ভোটাধিকার করার সুযোগ পান নাই। তাই আমরা এই নতুন প্রজন্মমে নিয়েও কাজ করতে চাই।আমি বিশ্বাস করি আপনারা আমার
প্রতি বিশ্বাস রাখবেন। ধানের শীষের প্রতি
বিশ্বাস ও আস্থা রাখবেন। তাই আপনারা ১২
তারিখ গিয়ে ধানের শীষে ভোট দিবেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য
সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সভাপতি প্রবীর কুমার কুমার সাহা, বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তাপস কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গৌরাঙ্গ চন্দ্র সাহা, তপন কুমার ঘোষ সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভোটাররা।

Related Articles

Back to top button