তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এখনো প্রশাসন ও বর্তমান সরকারে ভিতরে কিছু দোসর রয়ে গেছে – মনির হোসাইন কাসেমী

খবর নারায়ণগঞ্জ.কম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমীর গোগনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী) দিনব্যাপী গোগনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা করেন তিনি।
এসময় মুফতি মনির হোসাইন কাসেমী তার বক্তব্যে বলেন, আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ৯০ এ জিতেছি, ২০০১ সালে চার দলীয় ঐক্যজোট করে জিতেছিলাম। ২০২৪ এর আন্দোলনে এমন আন্দোলন সংগঠিত হয়েছে যে মাত্র ৩৬ দিনে নিজে চাট্টি-বাট্টি গোল মামুর বাড়ি দিল্লি যেতে বাধ্য হয়েছে। এখনো প্রশাসন ও বর্তমান সরকারে ভিতরে কিছু দোসর রয়ে গেছে। যারা ইনিয়ে বিনিয়ে ফন্দি আটছে যেন বিএনপি জোট ক্ষমতায় আসতে না পারে। হুশিয়ার করে দিতে চাই, যতই ষড়যন্ত্র করো বিএনপি জোটকে কেউ ক্ষমতায় আসতে বাঁধা দিতে পারবেনা।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী আমরা একটি আন্দোলন, একটি বিপ্লব করতে যাচ্ছি। যেখানে স্লোগান আছে কিন্তু কোন মারামারি নাই। সেইদিন হবে আমাদের ভোটের বিপ্লব, ব্যালটের বিপ্লব, সীল মারার বিপ্লব। তাই সমস্বরে আওয়াজ তুলুন, সীল মারো ভাই সীল মারো খেজুর গাছে সীল মারো।
নির্বাচনী প্রচারনায় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম আহ্বায়ক রিপন, যুগ্ম আহ্বায়ক ফুলচাঁন, যুগ্ম আহ্বায়ক কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ডের সদস্য জমির আলী সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button