মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

প্রেস রিলিজ:
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি যে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি, লতিফ সিদ্দিক রতন, স্পষ্টভাবে জানাতে চাই—উক্ত সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি এডিট করা ছবি ব্যবহার করে আমার সামাজিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হয়েছে।
বিশেষভাবে দুঃখ ও মর্মাহত হওয়ার বিষয় হলো—এই মিথ্যা প্রতিবেদনে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সোহাগ সাহেব এবং যে দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফের আমি একজন খাদেম, সেই খানকার প্রতিষ্ঠাতা ও পরিচালককে জড়িয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই—
আলহাজ্ব মোঃ সোহাগ সাহেব আমার অভিভাবকসমতুল্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি
তিনি একজন অত্যন্ত ধার্মিক, সৎ, মানবিক ও সমাজসেবী মানুষ
দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফ একটি ধর্মীয় ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান, যার সঙ্গে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই
এই ধরনের কুৎসা রটনা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার একটি জঘন্য অপচেষ্টা।
আমি আরও জানাতে চাই যে, এই মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদের সঙ্গে জড়িত ব্যক্তিকে আমি চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ আমার কাছে রয়েছে।
আমি সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও অনলাইন পোর্টালকে অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার, সংশোধনী প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে জানাচ্ছি, মানহানি ও সাইবার অপরাধের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনের আওতায় মামলা দায়েরের জন্য ইতোমধ্যে আমি প্রস্তুতি নিচ্ছি, এবং প্রয়োজনে আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই অপপ্রচারের বিরুদ্ধে আমি দৃঢ় অবস্থান গ্রহণ করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রেস রিলিজ প্রদানকারী
লতিফ সিদ্দিক রতন
নারায়ণগঞ্জ।
