তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জ-৫ আসনে এবার হাতপাখার বিজয় হবে- মুফতি মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, হাতপাখার পরিচিতি সর্ব সাধারণের মাঝে পৌঁছে গিয়েছে। মানুষের আস্থার প্রতীক হিসেবে হাতপাখা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইসলামের পক্ষে হাতপাখাকে সবাই সমর্থন দিতে প্রস্তুত। এবার হাতপাখার বিজয় হবে, ইনশাআল্লাহ।
মঙ্গলবার বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. আবুল হাশিম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম শাহীন আদনান, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের সকল সুখে ও দুঃখে আমরা পাশে থাকতে চাই। স্মার্ট, নারী ও শিশুবান্ধব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে এবার হাতপাখা মার্কাকে বিজয় করবো, ইনশাআল্লাহ।

