তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকের শোক

খবর নারায়ণগঞ্জ. কম: বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম সাবেক নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর ওলামাদলের সিনিয়র যুম্ম আহবায়ক মো: রফিক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আপোষহীন নেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়ে এ শোক প্রকাশ করেন।
জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


