তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
খালেদা জিয়ার মৃত্যুতে মাহানগর বিএনপির সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপুর শোক

খবর নারায়ণগঞ্জ.কম:
বিএনপির চেয়ারপার্সন ও দেশের প্রথম সাবেক নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আপোষহীন নেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়ে এ শোক প্রকাশ করেন।
জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

