তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বেগম খালেদা জিয়া,আবুল কালামের জন্য দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এবং নারায়ণগঞ্জ-৫ আসনে এড.আবুল কালামকে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী করায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের ডিআইটি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, মহানগর তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহেল, মহানগর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সহ-সভাপতি আমিনুল, সহ-সভাপতি জাকির হোসেন, জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহসিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।


