সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০টি পরিবারের মাঝে মঞ্জুরীকৃত চেক বিতরন

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ’র ট্রাষ্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরন ও পেশাদার গাড়িচালকদের পোশাক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ মঞ্জুরীকৃত চেক বিতরন ও পেশাদার গাড়িচালকদের পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএর চেয়ানম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির উপস্থিতে নিহত ও আহত ৩০টি পরিবারের মাঝে ১ কোটি ২৮ লক্ষ টাকার মঞ্জুরীকৃত চেক ও ৫ জন পেশাদার গাড়িচালকদের পোশাক বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ানম্যান (অতিরিক্ত সচিব)আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সড়ককে সুরক্ষিত করবো। যে কোনো মূল্যে আমরা এটা করবো। তিনি বলেন, ‘সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে। ‘আমাদের বিআরটিএর লাইসেন্স ইস্যুর কাজটি করতো ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠান। এ জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। কিন্তু আমরা সাড়া দেইনি। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতেই থাকুক।’ এ সময় তিনি জানান, নতুন করে দেশিয় মালিকানাধীন কোম্পানিকে এ কাজ দেয়া হবে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএর পরিচালক রুবাইয়াত-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, বিআরটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।


