খবর নারায়ণগঞ্জ: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় আল আমিন নগর মুক্তিযোদ্ধা স্কুল মাঠে এ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় আল-আমিন নগর যুব সমাজের উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঈকেল ইস্টারকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় বেলবন ইস্টার।
এসময় অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব টুটুল হোসেন বলেন, আমাদের দেশের সম্পদ হচ্ছে যুবকরা। কিন্তু যুবকদের খেলাধুলা থেকে দুরে রাখছে মাদক। মাদক থেকে দুরে থাকতে হলে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে এমন খেলাধুলার আয়োজন করা সকলে প্রয়োজন। আমি যুব সমাজকে বলবো তোমরা প্রতিবছর খেলার আয়োজন করবে আমি তোমাদের সাথে আছি।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব টুটুল হোসেনের সভাপতিত্বে ফয়সাল ইসলামের আয়োজন ও জাহাঙ্গীর আলমজনির সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপাতি শাহ্জ্জালাল সরদার, সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ অলক ইসলাম,
আল-আমিন নগর জামে মসজিদের উপদেষ্টা মোঃ রশিদ সরদার, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সুমন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাসেল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ জীবন মোল্লা জুম্মান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আসাদ হাওলাদার প্রমূখ।