তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন পথশিশুদের পাশে থাকতে পারি – এড. মো.টিপু

খবর নারায়ণগঞ্জ.কম:
প্রতি জুম্মাবারের মতো পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে ভিন্নধর্মী এক আয়োজনে, প্রতি জুম্মাবারের মতো পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু নিজ হাতে শিশুদের খাবার খাওয়ান, তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ গঠন নিয়ে উৎসাহ প্রদান করেন। খাবার শেষে পথশিশুদের নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এড. টিপু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজনৈতিক, সামাজিক ও পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একজন এডভোকেট হিসেবে কর্মজীবন পরিচালনার পাশাপাশি মানুষের সেবা করাকেই তিনি জীবনের প্রধান লক্ষ্য মনে করেন। নিজের কাজের ফাঁকেও তিনি রাজনীতির মাঠে সরব থাকেন এবং যেকোনো অসুস্থ, অসহায় বা বিপদগ্রস্ত মানুষের পাশে সর্বদা ছুটে যান।
তিনি কখনও কাউকে খালি হাতে ফেরান না নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করেন। কোনো মৃত্যুসংবাদ পেলেও তিনি জানাজায় উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।
পথশিশুদের প্রতি নিজের আজীবন অঙ্গীকারের কথা তুলে ধরে এড. টিপু বলেন সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন শুধু জুম্মাবার নয় প্রতিদিনই পথশিশুদের পাশে থাকতে পারি, তাদের খাবারের ব্যবস্থা করতে পারি। তারা যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং সমাজে অবহেলার পাত্র না হয় এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের সকল বিত্তশালীরা যদি সামান্য উদ্যোগ নেন, তাহলে দেশের কোনো পথশিশুকে আর অবহেলায় থাকতে হবে না। অনেকেই প্রতিদিন প্রচুর খাবার অপচয় করেন সেই খাবারগুলো যদি পথশিশুদের জন্য ব্যবহার করা হয়, তাহলে তারা ভালভাবে জীবনযাপন করতে পারবে, মাদকাসক্ত হবে না এবং অপরাধের দিকে ঝুঁকবে না। প্রতিটি মানুষ তার অবস্থান থেকে কিছু করলেই পথশিশুদের ভাগ্য বদলে যেতে পারে।
এড. টিপু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। পাশাপাশি আগামীর ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশ পরিচালনায় সফলতা কামনা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্যও সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং সোসাইটি অব এনেস্থেসিয়া নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মুজিবুর রহমান,১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান,১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাসেম, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দল নেতা মো. মনির মিয়া এবং ১৩নং ওয়ার্ড বিএনপির মাসুদ খান।
