তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন মোহাম্মদ আলী

খবর নারায়ণগঞ্জ.কম :
মোহাম্মদ আলীকে স্বৈরাচার বা দোসর আর যাই বলেন আমাদের কিচ্ছু আসে যায় না। এমনই মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
বুধবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো পর্যন্ত বিএনপি কোন মনোনীত প্রার্থী দেয়নি। আমি আশাকরি ৪ আসন থেকে বিএনপি’র মনোনয়ন নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নির্বাচন করবেন।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের সম্মান করে ২০টি আসন দিয়েছিলেন নির্বাচন করার জন্য। তার সুযোগ্য সন্তান তারেক রহমান এবার অন্তত ১০টি আসনে মুক্তিযোদ্ধাদের মনোনয়ন দিবে আশাকরি। আমরা ১০টি আসন চেয়েছি, বৃহস্পতিবার আমাদের সাথে বিএনপির নেতৃবৃন্দ আলোচনায় বসবে। ১০টি আসনের মধ্যে তো অন্তত একটিও দিবে, যদি একটিও আসন আমাদের দেয় তাহলে সেটা পাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সৈয়দ মুনিবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button