তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির তাক লাগানো র‌্যালি

খবর নারায়ণগঞ্জ.কম : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে তাক লাগানো র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক থেকে র‌্যালিটি বের করা হয়।
র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত বলেন, জাতির জন্য এটা একটা ঐতিহাসিক দিন। আজকের এ দিনে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করবো। আপনারা দেখেছেন ৪/৫ দিন পূর্বে আমাদের দল থেকে একটি প্রাথমিক মনোনয়ন তালিকা দেয়া হয়েছে। ঐ তালিকা চূড়ান্ত তালিকা নয়। যখন চূড়ান্ত তালিকা দেয়া হবে তখন নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়বো। কোন বিভেদ, বিভ্রান্ত আমাদের মাঝে নেই। যারা এ ঘোষনাকে চূড়ান্ত বলে দাবী করছেন তাদের মনে রাখতে হবে, ঘোষনা দেয়ার সময় বলে দেয়া হয়েছে এটা চূড়ান্ত তালিকা নয়। যখন চূড়ান্ত তালিকা প্রণয়ন হবে তখন ধানের শীষের প্রার্থীকে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাকে জয়ী করবো।
সদস্য সচিব এড. টিপু বলেন, ৭ নভেম্বরের চেতনা এখনো পুরোপুরি উদ্ভুত হয় নি। যেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, জাতীয় নির্বাচন বানচাল করতে চায় সেই সকল ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করে আগামীদিনে জরগণের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। যেদিন আমার নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পাবে সেদিন ৭ নভেম্বরের চেতনা পুরোপুরি উদ্ভুত হবে। সেদিনের ঘটনায় জিয়াউর রহমানের রেখে যাওয়া ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার সমন্বয়ে উদ্বুদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ৭ নভেম্বরের চেতনাকে বাস্তবায়ন করবেন।
র‌্যালিটি হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে মন্ডলপাড়া পুল এলাকায় গিয়ে শেষ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button