তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারকে বাধ্য করবো – টিটু

খবর নারায়ণগঞ্জ.কম: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি বিশাল র‌্যালি করেছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার রিয়া গোপ (সাবেক খান সাহেব ওসমান আলী) স্টেডিয়ামের সামনে থেকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভূঁইয়ার নেতৃত্বে এ র‌্যালিটি বের করা হয়।

এদিকে র‌্যালিকে কেন্দ্র করে দুপুর থেকেই ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সকল ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকে। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাত্র অল্পকিছুক্ষনের মধ্যেই সেই এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে। পরে সেখান থেকে শহিদুল ইসলাম টিটু ও অ্যাডভোকেট বারি ভূঁইয়ার নেতৃতে বের করা হয় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন, প্লাকার্ড, শত শত দলীয় ও জাতীয় পতাকাশোভাপায়। এছাড়া ডাক-ঢোল ও ডিজে সাউন্ড সিস্টেম র‌্যালিকে করে তোলে আরও বর্ণিল। র‌্যালিটি স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে র‌্যালিপূর্ব আলোচনা সভায় শহিদুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইনশাআল্লাহ্ আমরা যে কোন ষড়যন্ত্র আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে মোকাবিলা করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারকে বাধ্য করবো।

তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে কোন নির্দেশনা দেয়ার সাথে সাথে পূর্বের মত ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, যুবদল নেতা ফরিদ আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার ও ছাত্রদল নেতা দোলনসহ অসংখ্য নেতাকর্মী।

Related Articles

Back to top button