আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেষ মুহূর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছে হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার্থীরা

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে বিএনপি সমর্থিত (নীল প্যানেল) হুমায়ুন-আনোয়ার পরিষদের প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা পূর্ণ প্যানেলে জয় লাভ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে কোর্ট প্রাঙ্গনে তারা মিছিল বের করেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে আদালত পাড়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. খোরশেদ মোল্লা, এড. আবুল কালাম আজাদ জাকির, সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান সহ প্রমুখ।

Related Articles

Back to top button