তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
সোনারগাঁয়ে জামদানী পল্লী পরির্দশনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ ও রুপগঞ্জে জামদানী পল্লী পরির্দশন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ।
শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার ভারগাঁও কাজিপাড়া, গঙ্গাপুর এবং পরবর্তীতে রূপগঞ্জের তারাব এলাকায় জামদানি পল্লী পরিদর্শন করেন তিনি ।
এসময় উপদেষ্টা ফরিদা আখতারকে স্থানীয় জামদানী সমিতির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামদানি পল্লীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান প্রমুখ।




