তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে ২নং রেল গেইট এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ২নং রেল গেইট থেকে বের হয়ে নিতাইগঞ্জ ঘুরে মেট্টোহল ও চাষাড়া গোল চত্বর হয়ে পূণরায় ২নং রেল গেইট এসে শেষ হয়।
এর পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ।
এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। নারায়ণগঞ্জে আমরা সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছি। কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধ রেখে জেলা, শহর, সমাজ, মানুষের জন্য কাজ করা যায়। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে আমরা যা প্রত্যাশা করি সেই শহর ও সমাজ গঠন করতে চাই। যুগে যুগে অন্যায়, অত্যাচার রুখে দাঁড়াতে, সমাজ সংস্কারে অবতার রুপে শ্রী কৃষ্ণের মত যারা এসেছেন তাদের চিন্তাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারি তাহলেই শ্রী কৃষ্ণের জন্মাষ্টমির শোভাযাত্রা সার্থকতা পাবে।
অনুষ্ঠানে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে এর সভাপতিত্বে ও শিপন সরকার শিখনের সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা সহ অন্যান্য নেতৃৃবৃন্দ।

Related Articles

Back to top button