তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে একত্রে দুই জোনে ” সদস্য প্রশিক্ষণ কর্মশালা ” অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জোনভিত্তিক সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
৮ই আগস্ট শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে একত্রে দুই জোনে ” সদস্য প্রশিক্ষণ কর্মশালা ” অনুষ্ঠিত হয়।
জেলার শিবু মার্কেটে অবস্থিত আই.জে.এ.বি শাখা কার্যালয়ে ১ম জোনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব এবং সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ।
রূপগঞ্জ থানার গাউছিয়াতে ২য় জোনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন এবং সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মামুনুর রশীদ।
উভয় জোনে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং অধ:স্থন শাখার সদস্যগণ।

Related Articles

Back to top button